Published : 24 May 2026, 11:06 PM
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়ে এসেছে ৯ম ও ১০ম গ্রেডের জন্য দারুণ সুযোগ! মোট ৭টি পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ করা হবে। সবচেয়ে ভালো বিষয় হলো, এই নিয়োগে কোনো আবেদন ফি নেই। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ১. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল) পদসংখ্যা: ১ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে এই ডিগ্রি অর্জন করতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল (জেলাভিত্তিক): ৩৫,৬০০ টাকা (ঢাকা) ২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদসংখ্যা: ৬ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএ-তে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল (জেলাভিত্তিক): ২৭,১০০ টাকা (ঢাকা); ২৫,৫০০ টাকা (চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও রংপুর); ২৪,৭০০ টাকা (মৌলভীবাজার) নিয়োগের ধরণ: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ৬ মাস) বয়সসীমা: ২২-৩৫ বছর সাক্ষাৎকারের তারিখ ও স্থান: আগামী ৩ জুন ২০২৬ তারিখে সকাল ১০টায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি), প্রধান কার্যালয়, টিসিবি ভবন (৩য় তলা), ১, কাওরান বাজার, ঢাকায় এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্র, সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। বিস্তারিত জানতে এই ঠিকানায় ভিজিট করুন।।
গণ উন্নয়ন কেন্দ্রে বিশাল কর্মী নিয়োগ: ১৮৯টি পদের জন্য অনলাইন আবেদন শুরু